জিডি করার পর খুন হলেন সাংবাদিক জামাল উদ্দীন

,

বরিশাল নিউজ।। নিরাপত্তা চেয়ে জিডি করার পর খুন হলেন যশোরের সাংবাদিক জামাল উদ্দীন। শুক্রবার রাত ১১টার দিকে শার্শার কাশীপুর বাজারে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যার পর একটি চোখ তুলে নেয় বলে স্থানীয়রা জানায়।

নিহত জামাল উদ্দীন যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজের প্রতিনিধি ছিলেন। ভারত সীমান্তবর্তী কাশীপুর গ্রামের এই বাসিন্দা শার্শা প্রেসক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন।

মাদক বিক্রি নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় জামালকে হুমকি দিয়ে আসছিল মাদক বিক্রেতারা। এ নিয়ে শার্শা থানায় কিছুদিন আগে কাশীপুরের তোতা, রাজু ও আজুসহ কয়েকজনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে শার্শা থানার ওসি এ কে এম ফারুক হোসেন দাবি করেন, জিডির পর তোতা, রাজু, আজুসহ সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
০০ বিডি নিউজ২৪.কম’র সৌজন্যে



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে