বিএম কলেজ ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ বন্ধের দাবি
৬ আষাঢ় ১৪১৯, Wednesday, June 20, 2012 || স্টাফ রিপোর্টার ||বরিশাল নিউজ।। বরিশাল সরকারি বিএম কলেজে বহিরাগত প্রবেশ বন্ধ করার দাবিতে বুধবার কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং কলেজের সামনের রাস্তা অবরোধ করে ছাত্ররা। সেখানে তারা জ্বালানী কাঠে আগুন ধরিয়ে প্রায় আধাঘন্টা যানবাহন চলাচলে বাধার সৃস্টি করে। পরে কলেজ ছাত্রকল্যান পরিষদের সহ সভাপতি (ভিপি) মঈন তুষারের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়। পরিচয়পত্র ছাড়া কেউ যেন ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে পুলিশকে সে ব্যাপারে নজরদারি বাড়াতে বলেছেন ভিপি।
সাধারন ছাত্ররা জানিয়েছে, দুপুরে প্রেমঘটিত এক ঘটনাকে কেন্দ্র করে বহিরাগতদের ডেকে এনে মামুনী নামে ৩য় বর্ষের এক ছাত্রকে মারধর করা হয়। এর প্রতিবাদে ওই কর্মসূচী পালন করা হয়। মঙ্গলবারও প্রেম নিয়ে বিরোধে ক্যাম্পাসে মারামারির ঘটনা ঘটে।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।