বরিশালে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের মানববন্ধন

,

বরিশাল নিউজ।। জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট বরিশাল বিভাগীয় শাখা আগামী ৩০ জুনের মধ্যে শিক্ষকদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহবান জানিয়ছে।
নগরীর বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে বেলা ১১টায় এ দাবিতে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক মহসিন উল ইসলাম।
বক্তারা তাদের দাবি অনুযায়ী বাড়ি ভাড়া ৫০ ভাগ বৃদ্ধি, চিকিৎসা ভাতা ৭০০ টাকা করা, প্রতিবছর একটি ইনক্রিমেন্টসহ দুটি পূর্ণাঙ্গ বোনাস প্রদানের ঘোষণা চলতি বাজেটেই বাস্তবায়নের দাবি জানান। নইলে বড় ধরনের আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করা হয়।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে