সাগর-রুনি হত্যাকান্ড তদন্তে এটিএন অফিসে র্যাব
৭ আষাঢ় ১৪১৯, Thursday, June 21, 2012 || স্টাফ রিপোর্টার ||ঢাকা নিউজ।। সাংবাদিক দম্পতি- সাগর-রুনি হত্যা মামলায় এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে র্যাব। বৃহস্পতিবার দুপুরে এটিএন বাংলা কার্যালয়ে র্যাবের একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় লন্ডনে সাগর-রুনি সম্পর্কে তার বক্তব্য নিয়েও জিজ্ঞাসা করে র্যাব। প্রয়োজনে আবারও তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা ।
নিহত সাংবাদিক দম্পতি সাগর-রুনিকে নিয়ে লন্ডনে দেয়া এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের এই বক্তব্য ঝড় তোলে দেশজুড়ে। বিক্ষুদ্ধ হয়ে ওঠে সাংবাদিক সমাজ। মাহফজুর রহমানকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের দাবি ওঠে। সাগর-রুনি হত্যা মামলার তদন-কারী সংস্থার ওপরও বাড়ে চাপ। ডিবি-সিআইডির হাত ঘুরে ১৮ই এপ্রিল চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্তের দায়িত্ব পায় র্যাব। এই র্যাবই বৃহষ্পতিবার কারওয়ানবাজারে এটিএন বাংলার কার্যালয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে মাহফুজুর রহমানকে। জিজ্ঞাসাবাদের পাশাপাশি কিছু ভিডিও ফুটেজও সংগ্রহ করে র্যাব।
গত ১১ ফেব্রুয়ারির রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন সাগর-রুনি সাংবাদিক দম্পতি।



মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।