ঝালকাঠিতে বিতর্ক উৎসব শুরু

,

ঝালকাঠি নিউজ।।ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে বিতর্ক উৎসব ‘যুক্তির দক্ষিণা হাওয়ায় আসুক মুক্তির বসন্ত।’
শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে ২ দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে জেলা প্রশাসন।
বরিশাল বিভাগীয় কমিশনার নুরুল আমিন উৎসবের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাতীয় ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান একেএম সোয়েভ।
প্রতিযোগিতায় ঝালকাঠি জেলার চারটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দু’শতাধিক শিক্ষার্থী অংশ নেন।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে