এবার দক্ষিণ আফ্রিকাকে হারাল বাংলাদেশ
৮ আষাঢ় ১৪১৯, Friday, June 22, 2012 || স্টাফ রিপোর্টার ||স্পোর্টস রিপোর্ট।। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে ফাইনালের স্বপ্ন বেঁচে থাকল দলটির।
জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১২৯ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ১৯ ওভার ৫ বলে ৭ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
৪ খেলা শেষে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকলেও রান রেটে বেশ পিছিয়ে বাংলাদেশ (-০.২৯৩)। ৩ খেলায় ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জিম্বাবুয়ে (+০.২৭৯)। সমান খেলায় ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে দক্ষিণ অফ্রিকা (+০.১১১)।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ১২৯/৭ (আমলা ২০, প্লেসিস ১৩, ইনগ্রাম ১, অনটং ৪১, বেহারডিন ১৬, মরকেল ১২, ভিলাস ১২* মরিস ০, পিটারসন ১১*; সানি ২/২১, জিয়া ১/৭, মাহমুদুল্লাহ ১/১৮, মাশরাফি ১/৩৭)
বাংলাদেশ: ১৩২/৭ (জুনায়েদ ৫, আশরাফুল ৪০, আনামুল ৪, মুশফিক ৭, নাসির ০, মাহমুদুল্লাহ ২৮, জিয়া ২৭*, ফরহাদ ১, মাশরাফি ০*; ডি ল্যাঙ্গ ৩/২৫, পার্নেল ২/১৮, মরকেল ১/১৪, মরিস ১/২৩)




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।