বরিশালের ৩টিসহ ২৯ এ্যালোপ্যাথিক ওষুধ কোম্পানি কালো তালিকাভুক্ত
১১ আষাঢ় ১৪১৯, Monday, June 25, 2012 || স্টাফ রিপোর্টার ||বরিশাল নিউজ।। দেশের ২৯টি এ্যালোপ্যাথিক ওষুধ কোম্পানিকে কালো তালিকাভুক্ত ওষুধ প্রশাসন অধিদফতর। এসব কোম্পানির ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণ সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। তবে কয়েকটি ওষুধ কোম্পানি বিষয়টিতে উচ্চ আদালত থেকে কিছু সময় উৎপাদন চালিয়ে যাওয়ার অনুমতি নিয়েছে বলে জানা গেছে। এছাড়াও নিজ উদ্যোগে বন্ধ হয়ে গেছে ৩১টি ওষুধ কোম্পানির উৎপাদন কার্যক্রম। বর্তমানে সরকারি তালিকাভুক্ত ২৬৫টি ওষুধ কোম্পানির মধ্যে ৬০টির উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধ রয়েছে। এ সব কোম্পানির ওষুধ ব্যবহারে সতর্ক থাকার জন্য পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
ওষুধ প্রশাসন অধিদফতর জানায়, বন্ধ করে দেওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রাজধানীর মালিবাগের বায়োক্যাম ফার্মাসিউটিক্যালস, মিরপুরের কেয়ার ফার্মা ল্যাবরেটরিজ, ঢাকার মিরপুরের জেমস ফার্মাসিউটিক্যালস, ঢাকার সাত মসজিদ রোডের কেডিএইচ ল্যাবরেটরিজ লি:, ঢাকার ম্যাক্সবার্ন ফার্মাসিউটিক্যালস, রাজধানীর শ্যামলীর সল্টন ফার্মাসিউটিক্যালস লি:, ঢাকার সনি ফার্মাসিউটিক্যালস ও ঢাকার ট্রপিক্যাল ফার্মাসিউটিক্যালস।
এছাড়াও ঢাকার বাইরে রয়েছে, দিনাজপুরের বেঙ্গল টেকনো ফার্মা, বরিশালের জিপিআই লি:, কুমিল্লার হাকসনস ল্যাবরেটরিজ লি:, বরিশালের ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস ওয়ার্কস বাংলাদেশ, গাজীপুরের জে সি আই বাংলাদেশ লি:, সিলেটের জলফা ল্যাবরেটরিজ, বগুড়ার মিগ ফার্মাসিউটিক্যালস লি:, গাজীপুরের নুভিস্তা এ্যানিম্যাল হেলথ অ্যা- ক্রপকেয়ার লি:, সিরাজগঞ্জের ওসিস ল্যাবরেটরিজ, রাসা ফার্মাসিউটিক্যালস লি:, বরিশালের প্যারাডাইজ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, ফরিদপুরের ফনিক্স কেমিক্যাল ল্যাবরেটরিজ লি:, গাজীপুরের পাইওনিয়ার ফার্মাসিউটিক্যালস, পাবনার পিআইপি লি:, চট্টগ্রামের পিউর ড্রাগস অ্যা- কেমিক্যালস লি:, নরসিংদীর রিলায়েন্স ড্রাগস এ- কেমিক্যালস, গাজীপুরের রিম্যাক্স ফার্মাসিউটিক্যালস, বি-বাড়ীয়ার রিড ফার্মা লি:, কুমিল্লার শর্মা কেমিক্যালস ওয়ার্ক, ও পাবনার ইউনিভার্সাল ফার্মাসিউটিক্যালস।



মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।