সব সিদ্ধান্তই ফাইল বন্দী

,

বরিশাল নিউজ।। বরিশাল শে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য সেবা কমিটির ত্রি-মাসিক সভায় হাসপাতালের উন্নয়ন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কমিটির সভাপতি সিটি মেয়র শওকত হোসেন হিরন। রোববার ওই সভা নিয়ে মেয়র হিরন এ পর্যন্ত ১০ টি সভা করেছেন। সে সব সভায় গ্রহন করা সিদ্ধান্তগুলো বাস্তবায়ন না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশের পাশাপাশি গনপূর্ত বিভাগের নির্বহী প্রকৌশলীকে তিরস্কার করেন। তিনি বলেন সভা শেষে শুধু ঢাকায় চিঠি পাঠালে চলবেনা। কাজ করতে হব। সিদ্ধান্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, হাসপাতাল এলাকার রাস্তা সংস্কার, নির্মানাধীন বর্ধিত হাসপাতালের কাজ দ্রুত শেষ করা, মহিলা গার্ড বাড়ানো, ৪র্থ শ্রেনীর বাসভবনগুলো সংস্কার করা, অবৈধ স্থাপনা উচ্ছেদ, কর্মচারীদের কেন্টিনের ব্যবস্থা, সাইকেল স্টান্ড নির্মান, কর্মচারী কোয়ার্টারের সীমানা দেয়াল নির্মান, কর্মচারীদের সরকারী পোষাক পরিধান ও পরিচয়পত্র লাগানো, ছাত্র ও ছাত্রীবাসের দরজা, জানালা মেরামত এবং টয়লেট ও পানির ট্যাংক পয়ঃনিষ্কাশন । এ
ছাড়াও মেয়র হাসপাতাল কম্পাউন্ডসহ নগরীতে যত্রতন্ত্র ছাত্রলীগ ও ছাত্রকল্যান পরিষদের পোস্টার না লাগানোর নির্দেশ দেন।
সভায় হাসপাতালের পরিচালক ও কমিটির সদস্য সচিব ডাক্তার ফেরদৌস আলম বলেন, হাসপাতালের চিকিৎসা সেবা আগের চেয়ে অনেক ভালো হয়েছে। তবে তিনি প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চর্তুথ শ্রেনীর জনবল সংকটের কথা উল্লেখ করে বলেন, পর্যাপ্ত জনবল পাওয়া গেলে সেবার মান আরও উন্নত হবে। তিনি জানান ৫শ’ শয্যার হাসপাতাল অনুযায়ী জনবল নিয়োগ দেওয়া রয়েছে। অথচ রোগী ভর্তি থাকেন হাজারের বেশী।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে