শিক্ষকদের প্রতীক অনশন পালন
১১ আষাঢ় ১৪১৯, Monday, June 25, 2012 || স্টাফ রিপোর্টার ||বরিশাল নিউজ।। শিক্ষা জাতীয়করনের লক্ষে বাড়ীভাড়া ১০০ টাকার পরিবর্তে মূল বেতনের ৫০% বৃদ্ধি, ১৫০ টাকার মেডিকেলের পরিবর্তে ৭০০ টাকা, ২টি পুনার্ঙ্গ বোনাস এবং ১টি ইনক্রিমেন্টসহ ১৭ দফা দাবিতে বরিশালে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের উদ্দোগে অবস্থান ধর্মঘট ও প্রতীক অনশন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকালে অশ্বিনী কুমার টাউন হলে আয়োজিত কর্মসূচীতে সভাপতিত্ব করেন জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের আহবায়ক অধ্যাপক মোহসিন ইসলাম হাবুল । এসময় আরও বক্তৃতা করেন শিক্ষক নেতা মো. আমিনুল উসলাম খসরু, মো. মহিবুর রহমান প্রমূখ।
দুপুরে তাদের সরবত পান করিয়ে অনশন ভাঙ্গান বরিশাল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মানবেন্দ্র বটব্যাল।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।