বরিশাল শেবাচিম হাসপাতালের সব ওয়ার্ডে অক্সিজেন সরবরাহের উদ্যোগ
১১ আষাঢ় ১৪১৯, Monday, June 25, 2012 || স্টাফ রিপোর্টার ||বরিশাল নিউজ।। বরিশাল শে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ( শেবাচিম) সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে অক্সিজেন সরবরাহে উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমানে হাসপাতালের কার্ডিওলজি, অপারেশন থিয়েটার এবং পোস্ট অপারেটিভ রুমে অক্সিজেনের ব্যবস্থা রয়েছে। হাসপাতালের পরিচালক ডাক্তার ফেরদৌস আলম জানান, অক্সিজেন সরবরাহে ওই দায়িত্ব পেয়েছে স্পেকট্রা (SPECTRA)। আগামী ১৫ দিনের মধ্যে তাদের এ ব্যাপারে প্রাক্কলন তৈরী করতে বলা হয়েছে। আগামী অর্থ বছরে পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে অক্সিজেন সরবরাহ শুরু হবে বলেন তিনি।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।