পটুয়াখালী পৌরসভার ১১২ কোটি টাকার বাজেট ঘোষণা
১১ আষাঢ় ১৪১৯, Monday, June 25, 2012 || স্টাফ রিপোর্টার ||পটুয়াখালী নিউজ।। পটুয়াখালী পৌরসভার ১১২ কোটি ৭০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার বেলা ১১টায় পৌর মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করে এ বাজেট ঘোষণা করেন মেয়র ডা. শফিকুল ইসলাম।
বাজেটে রাজস্ব খাতে আয় দেখানো হয়েছে ১২ কোটি ৪৪ লাখ টাকা। উন্নয়ন খাতে অনুদান ৮ কোটি ৩৬ লাখ টাকসহ বিভিন্ন প্রকল্প খাতে প্রাপ্তি দেখানো হয়েছে ৯০ কোটি ৪৫ লাখ টাকা।
মেয়র বলেন, সবাই সহযোগিতা করলে বিশাল এ বাজেট বাস্তবায়ন করা পৌর পরিষদের জন্য কঠিন নয়।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।