সাকিবই সেরা
১২ আষাঢ় ১৪১৯, Tuesday, June 26, 2012 || স্টাফ রিপোর্টার ||ঢাকা নিউজ।। বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান টেস্ট ও ওয়ানডে ক্রিকেট র্যাংকিংয়ে সেরা অলরাউন্ডারের স্থান ধরে রেখেছেন ।
মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত সর্বশেষ তালিকা থেকে এ তথ্য পাওয়া যায়।
৪০৪পয়েন্ট নিয়ে টেস্ট অলরাউন্ডারদের শীর্ষে রয়েছেন সাকিব। ৩৮৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস এবং ৩৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন ইংল্যান্ডের টি-টোয়েন্টি অধিনায়ক স্টুয়ার্ট ব্রড।
৫৯৬ পয়েন্ট নিয়ে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ২৯ নম্বরে রয়েছেন সাকিব।
৬৭৮ পয়েন্ট নিয়ে বোলারদের মধ্যে তিনি রয়েছেন ১২ নম্বরে।
৪৪৭
পয়েন্ট নিয়ে ওয়ানডে অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষে থাকা সাকিব দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনের চেয়ে এগিয়ে আছেন ১৬ পয়েন্ট। ৩৯৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক মোহাম্মদ হাফিজ।
৬৮৩ পয়েন্ট নিয়ে ওয়ানডে ব্যাটসম্যানদের মধ্যে দ্বাদশ স্থানে থাকা সাকিব বোলার হিসেবে ৬৫৫ পয়েন্ট নিয়ে রয়েছেন অষ্টম স্থানে।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।