গায়ে আগুন লাগিয়ে মাদ্রাসা ছাত্রীর আত্মহনন

,

ঝালকাঠি নিউজ।। ঝালকাঠির নলছিটিতে ৯ম শ্রেণীর ছাত্রী সাবিনা আক্তার (১৪) নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার দিনগত রাত ২টার দিকে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউপির প্রেমহার গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের কৃষক আবদুস ছত্তার হাওলাদারের মেয়ে।
নলছিটি থানার এঅআই আবুল হোসেন জানান, গভীর রাতে পরিবারের লোকজনের অগোচরে বাড়ির আঙিনায় মেয়েটি নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয়।
পরে পরিবারের সদস্যরা টের পেয়ে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঝালকাঠির সহকারী পুলিশ সুপার আ খ ম আনোয়ার হোসেন মঙ্গলবার বেলা ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে নলছিটি থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে