বরিশালে ট্রাক টার্মিনালের দাবি ৩৫ বছরের

,

বরিশাল নিউজ।। বরিশালে একটি ট্রাক টার্মিনাল স্থাপনের দাবি করা হচ্ছে কমপক্ষে ৩৫ বছর ধরে। প্রতি বছরের বাজেটে এ খাতে বরাদ্দ দেখানো হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে বরিশালের ভারপ্রাপ্ত মেয়র মো. আওলাদ হোসেন দিলু তার বাজেট ঘোষনায় জানিয়েছিলেন, মন্ত্রনালয়ে বরিশাল ট্রাক টার্মিনালের প্রজেক্ট জমা দেওয়া হয়েছে। মেয়র শওকত হোসেন হিরন শুধু বাজেটে বরাদ্দ নয়, ট্রাক শ্রমিকদের আস্বস্ত করে বলেছিলেন ২০১০ সালের মধ্যে ট্রাক টার্মিনালের উদ্বোধন করা হবে। গত অর্থ বছরেও এ খাতে ২ বছর মেয়াদী ৩৫ কোটি টাকার একটি প্রকল্প নেয়া হয়। কিন্তু এ সব আশ্বাস এখনও ফাইল বন্দী হয়ে আছে। কবে বাস্তবায়ন হবে তা নিয়ে সন্দিহান সবাই।
এ ব্যাপারে বরিশাল সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, নগরীতে প্রবেশ মুখের কাছে কাশিপুর হাইস্কুল এন্ড কলেজের বিপরীত দিকে ট্রাক টার্মিনালের জন্য ১১ একর জমি বরাদ্দ হয়েছে। কিন্তু ফান্ড সৃষ্টি না হওয়ায় টার্মিনাল নির্মান কাজ শুরু করা যাচ্ছে না। আসন্ন বাজেটে বরাদ্দ পাওয়া যাবে এমন আশা সিটি কর্পোরেশনের।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে