বরিশালে ৫ উপজেলায় আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত,কমিটি ১ টিতে
১৩ আষাঢ় ১৪১৯, Wednesday, June 27, 2012 || স্টাফ রিপোর্টার ||বরিশাল নিউজ।। বরিশালে ৩০ জুনের মধ্যে ১০ উপজেলায় আওয়ামী লীগের সম্মেলন শেষ হওয়ার কথা ছিল । অথচ এ পর্যন্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ৫টি উপজেলায়। জেলা সেক্রেটারী আবুল হাসানাত আবদুল্লাহর নিজের উপজেলা গৌরনদী এবং জেলা দপ্তর সম্পাদক তালুকদার মো. ইউনুস এমপি’র নিজের উপজেলা আগৈলঝাড়া উপজেলায় এখনও সম্মেলন অনুষ্ঠিত হয়নি। বাকেরগঞ্জও রয়েছে ওই তালিকায়। তারা কেবল ইউনিয়ন সম্মেলন শেষ করেছে। বরিশাল সদর উপজেলার ৯০ ওয়ার্ডের মধ্যে ৩ টিতে মাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা আহবায়ক কমিটিকে এড়িয়ে উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করায় দ্বন্দ্ব শুরু হয়েছে বলে জানিয়েছে দলীয় সূত্র।
বাবুগঞ্জ উপজেলায় মঙ্গলবার নির্বাহী কমিটির সভায় ১০ জুলাই’র মধ্যে ইউনিয়ন সম্মেলন শেষ করার সিদ্ধান্ত নেয়া হয়।
যে সব উপজেলায় সম্মেলন হয়েছে সেগুলো হলো, হিজলা,মুলাদী, মেহেন্দীগঞ্জ,উজিরপুর এবং বানারীপাড়া। এরমধ্যে একমাত্র হিজলা উপজেলার কমিটি ঘোষনা করা হয়েছে।
বানারীপাড়ায় গত ১৪ মে সম্মেলন অনুষ্ঠিত হয়। পূণার্ঙ্গ কমিটি ঘোষনা করার ক্ষমতা দেওয়া হয় জেলা সেক্রেটারীকে। ১০ দিন পর কমিটি ঘোষনা হবার কথা থাকলেও এখনও তা হয়নি।
মুলাদীতে সম্মেলন অনুষ্ঠিত হয় ২ জুন। সম্মেলন শেষে দ্রুত কমিটি ঘোষনা করার কথা বলা হয়। উজিরপুরে ১৪ জুন এবং মেহেন্দীগঞ্জে ১৫ মে সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ অবস্থায় গত ১৬ জুন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল হাসানাত আবদুল্লাহ অসুস’ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় বাকি উপজেলা সম্মেলন এবং জেলা কবে অনুষ্ঠিত হবে তা বলতে পারছেনা কেউ।
দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় কমিটির সম্মেলন পিছিয়ে যাওযার কারনে জেলা সম্মেলনও পিছিয়ে যাবে। আর কমিটি ঘোষনা প্রসঙ্গে নেতারা বলেন, জেলার বর্ধিত সভা করে সব উপজেলা কমিটি একত্রে ঘোষনা করা হবে বলে তাদের ধারনা ।



মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।