শিশু নিবন্ধিকরন প্রকল্পে পুলিশকে সহায়তার নিদের্শ
১৩ আষাঢ় ১৪১৯, Wednesday, June 27, 2012 || স্টাফ রিপোর্টার ||বরিশাল নিউজ।। বরিশালে ‘রুরাল আরবান চাইল্ড মাইগ্রেশন’ শীর্ষক এক সেমিনারে শিশুদের জন্য একটি নিবন্ধিকরন ব্যবস্থা চালু বিভিন্ন দিক তুলে ধরা হয়। । বুধবার বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি , ইউরোপিয়ান ইউনিয়ন এবং সেভ দ্যা চিল্ড্রেন ইন্টারন্যাশনাল- এর আর্থিক সহযোগিতায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কনফারেন্স সেন্টারে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় প্রধান কাজী মঞ্জুয়ারা বেগম এতে সভাপতিত্ব করেন।
ওরিয়েন্টেশন এ প্রধান অতিথি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো.শামসুদ্দিন বলেন, মূলত নারী ও শিশুরা আইন শৃংখলা রক্ষা বাহিনীর কাছে আসে ৩ ভাবে। প্রথমত আসামী হয়ে, দ্বিতীয়ত নিখোজ বা অন্যান্য কারণে। এবং নানা কারণে অভিবাসিত শিশুরা মাদকের পরিবহনসহ বিভিন্ন ঝুকিপূর্ণ কাজে জড়িয়ে পরে। তিনি বরিশাল পুলিশের কর্মকর্তাদের এ প্রকল্পে প্রয়োজনীয় সহায়তার নিদের্শনা দেন।
ওরিয়েন্টেশনটিতে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির এরিয়া কোঅর্ডিনেটর লিয়াকত আলি, মাসুক কামাল ও আমজাদ হোসেন রাজিব।



মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।