জমি নিয়ে বিরোধ; আমতলীতে শালিস বৈঠকে দু’পক্ষের সংঘর্ষ

,

বরগুনা নিউজ।। বরগুনার আমতলী উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামে শনিবার দুপুর ১টার দিকে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
আহতদের মধ্যে ৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এরা হলেন,
কালাম হাওলাদার (২৫),কামাল হাওলাদার (৪০), ছালাম হাওলাদার (৬০), লতিফ হাওলাদার (৭০) , মন্নান হাওলাদার (৪৫) ও হুমায়ুনকে (২১) ।
এছাড়া ২৬ জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দক্ষিণ টেপুরা গ্রামের ষাটোর্ধ্ব আজাহার হাওলাদার জানান, শহিদুল হাওলাদারের নামে সরকারি বন্দোবস্ত প্রাপ্ত এক একর সম্পত্তি নিজেদের দখলে নেওয়ার জন্য চেষ্টা করলে একই গ্রামের অলিল খান বাধা দেয়।
এ নিয়ে শহিদুল ও অলিল খান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
শনিবার সকালে বিরোধীয় সম্পত্তির মীমাংসার জন্য এক বৈঠক বসে। এ বৈঠকে উভয়ের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে লাঠি ও রামদা নিয়ে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হয়।
এ ষিষয়ে আমতলী থানার ওসি বাবুল আখতার জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে