শেবাচিমতে প্রসূতি মায়ের মৃত্যুকে কেন্দ্র করে ৪ ঘন্টা কর্মবিরতি
১৭ আষাঢ় ১৪১৯, Sunday, July 1, 2012 || স্টাফ রিপোর্টার ||বরিশাল নিউজ।। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম)এক প্রসূতি মায়ের মৃত্যুকে কেন্দ্র করে এক ইন্টারনি ডাক্তার লাঞ্চিত হবার পর ৪ ঘন্টা কর্মবিরতি পালন করেছে ইর্ন্টানিরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
বরিশাল নগরীর আমানতগঞ্জ এলাকার ফাতেমা বেগমকে গত ৩০ জুন শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার অবস্থার অবনতি হলে রোববার তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।
দুপুর দুইটার দিকে তার মৃত্যু ঘটে। এ খবর শুনে স্বজনরা হাসপাতালে জড়ো হয়। চিকৎসকদের ভুল কারণে রোগী মারা গেছেন বলে অভিযোগ তোলেন তারা। এসময় ইন্টানি ডাক্তার ও নিহতের স্বজনদের মাঝে কথার কাটাকাটির এক পর্যায়ে অপ্রীতিকর ঘটনা ঘটে ।



মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।