বরিশালের গৌরনদীতে বিএনপির কর্মসূচিতে ছাত্রলীগের হামলা
১৭ আষাঢ় ১৪১৯, Sunday, July 1, 2012 || স্টাফ রিপোর্টার ||
বরিশাল নিউজ।। বরিশালের গৌরনদী উপজেলা ১৮ দলের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাদের হাতে বিএনপির অফিস ও ৬টি মোটর সাইকেল ভাংচুর হয়। আহত হয় ২০ জন। এদের মধ্যে ৬ জনকে গৌরনদী ও ২ জনকে আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে গৌরনদী বিএনপি ১৮ দলের কেন্দ্রীয় কর্মসূচি পালন করছিল তাদের দলীয় কার্যালয়ে। সভা শেষে তারা মিছিল নিয়ে রাস্তায় ওঠার পরপরই ছাত্রলীগ নেতাকর্মীরা অতর্কিতে মিছিলে হামলা চালায়। এসময় লাঞ্ছিত করা হয়েছে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জনিয়ার আব্দুস সোবাহানকে।
হামলার অভিযোগ সম্পর্কে উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈয়দ মাহবুব আলম বলেন, ঘটনাস্থলের কাছে সরকারী গৌরনদী কলেজে সকাল থেকে নবীন বরন অনুষ্ঠান চলছে। ওই সময় কিছু ছাত্র গেটের বাইরে গেলে বিএনপি তাদের বিরুদ্ধে জঙ্গি স্লোগান দেয়। ওই স্লোগান প্রতিহত করতে গিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশর জানায় ইটপাটকেলের ঘটনায় বিএনপির কয়েক কর্মী আহত হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। এব্যাপারে থানায় কোন অভিযোগ আসেনি জানান ওসি আবুল কালাম।



মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।