সাগর-রুনি হত্যা মামলা মনিটরিং সেলে

,

 সাংবাদিক দম্পতি সাগর-রুনি ঢাকা নিউজ।। হত্যাকাণ্ড, সৌদি কূটনীতিক খালাফ আল আলী হত্যাকাণ্ড ও পোশাকশ্রমিক নেতা আমিনুল হত্যাসংক্রান্ত মামলাগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেলে অন্ত‍র্ভুক্ত করা হয়েছে।
রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের এ কথা জানান। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে চাঞ্চল্যকর হত্যা মামলার অগ্রগতি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
মামলাগুলো মনিটরিং সেলের হলেও তদন্তকারী কর্মকর্তা ঠিক থাকবেন বলে জানান মন্ত্রী।
মনিটরিং সেলে নেওয়া মামলা তিনটি তদন্তের ক্ষেত্রে জন্য কোনো সময়সীমা থাকবে কি না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, মনিটরিং সেলে অন্তর্ভুক্ত কোনো মামলাতেই এমন সময় নির্দিষ্ট করে দেওয়া হয় না। এক্ষেত্রেও তা করা হয়নি। তবে দ্রুত সময়ে মামলার তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে