সাগর-রুনীর হত্যায় সরকার জড়িত: খালেদা
১৭ আষাঢ় ১৪১৯, Sunday, July 1, 2012 || স্টাফ রিপোর্টার ||
বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘সাংবাদিক সাগর-রুনীর হত্যার সঙ্গে সরকার জড়িত। তাই সরকার সাগর-রুনীর হত্যাকারীদের গ্রেফতার করছে না।’
রোববার দুপুর ৩টায় নিজের নির্বাচনী এলাকা ফেনীর ফুলগাজীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে এক পথসভায় তিনি এ কথা বলেন। বর্তমান সংসদ নির্বাচনে ফেনী-১ আসন থেকে নির্বাচিত হওয়ার পর এটাই খালেদার প্রথম সফর।
ফুলগাজী উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান মজুমদারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, মোশারফ হোসেন এমপি, অধ্যাপক জয়নাল আবেদিন এমপি, রেহানা আক্তার রানু এমপিসহ স্থানীয় বিএনপি নেতারা।
খালেদা জিয়া এরপর বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহ নির্মাণের জন্য নগদ টাকা, শাড়ি-লুঙ্গি, চাল বিতরণ করেন।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।