মেডিকেল কলেজে মানববন্ধনের অমুমতি দেননি অধ্যক্ষ ; হাতাহাতি-মারধর

,

বরিশাল শে-ই-বাংলা মেডিকেল কলেজে ছাত্রমৈত্রীর উপর চড়াও ছাত্রলীগ কলেজ শাখার আহবায়ক হারুন-অর-রশিদ । বরিশাল নিউজ।। বরিশাল শে-ই-বাংলা মেডিকেল কলেজে এক ছাত্রকে নির্যাতনের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুর ১টায় ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচী ঘোষনা করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। তারা কর্মসূচী পালনের প্রস্তুতিকালে কলেজ অধ্যক্ষ ডা. শহিদুল আলম তাদের জানান, একাডেমিক কাউন্সিলের সভায় এ ঘটনার নিন্দা জানানো হয়েছে। তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এ অবস্থায় কোন আন্দোলনের প্রয়োজন নেই। তিনি কলেজে একাধিক শ্রেনীর পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে কোন ধরনের বিশৃঙ্খলা সৃস্টি হতে না পারে এ কারনে ক্যাম্পাসে কোন আন্দোলন করার অনুমতি দেননি। এ সময় ছাত্রফন্ট নেতারা শান্তিপূর্ন কর্মসূচী পালন করতে চাইলে তিনি বলেন শেষ পর্যন্ত শান্তি থাকেনা। তাই ক্যাম্পসে কোন কর্মসূচী পালন করা যাবেনা। এ সময়  তাদের প্রতিহত করার হুমকি দেন। অধ্যক্ষ তাকেও সতর্ক করে দিয়ে বলেন প্রতিহত করার দায়িত্ব কলেজ কর্তৃপক্ষের। তিনি সকলকে যার যার জায়গায় ফিরে যেতে বলে তার কার্যালয়ে ফিরে যান।
এ সময় ছাত্রফন্ট এবং ছাত্রলীগের কর্মীদের মধ্যে তর্কাতর্কি এবং হাতাহাতি বাধেঁ। এক পর্যায়ে মারধর করা হয় ছাত্রফন্টের কয়েক কর্মীকে। পুলিশ তাদের নিয়ন্ত্রন করে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে