জাইকা আছে পদ্মাসেতু’র সাথে

,

ঢাকা নিউজ।। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সরে গেলেও পদ্মাসেতু প্রকল্পে অর্থায়ন অব্যাহত রাখবে জাপানি দাতাসংস্থা জাইকা।
সোমবার বিকেলে ঢাকায় জাইকার কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে জাইকা জানিয়েছে, ‘আমাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আমরা আশা করি, চলমান বিষয়টি বাংলাদেশ সরকার গঠনমূলকভাবে মোকাবিলা করবে।’
পদ্মাসেতু নির্মাণে বিশ্বব্যাংকের ১২০ কোটি মার্কিন ডলার, এডিবির ৬১ কোটি ডলার অর্থায়নের কথা ছিল। আর জাইকার ৪০ কোটি ডলার অর্থায়নের কথা রয়েছে।
উল্লেখ্য, গত ৩০ জুন পদ্মাসেতু প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে দুর্নীতির অভিযোগে ঋণ সহায়তা বাতিল করে বিশ্বব্যাংক। এরই ধারাবাহিকতায় সোমবার এডিবিও অর্থায়ন বাতিলের কথা জানায়।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে