দায়িত্ব পালনে আন্তরিক হওয়ার আহবান মেয়রের

,

বরিশালে সোশ্যাল মার্কেটিং কোম্পানীর ব্লৃ-স্টার আঞ্চলিক কর্মশালা। বরিশাল নিউজ।। বরিশালে অনুষ্ঠিত হয়েছে সোশ্যাল মার্কেটিং কোম্পানীর ব্লৃ-স্টার আঞ্চলিক কর্মশালা।সোমবার বরিশাল ক্লাবে আয়োজিত কর্মশালায় বরিশাল ও ঢাকা বিভাগের ৩৫০ ব্লু-স্টার অংশগ্রহন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি সিটি মেয়র শওকত হোসেন হিরন জনসংখ্যা নিয়ন্ত্রনে ব্লু-স্টারসহ পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগের সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহবান জানান। তিনি বলেন, বস্তি এলাকায় এক এক দম্পত্তির ৫/৬টি করে সন্তান রয়েছে। মেয়র বললেন,তাদের অভাব অনটনের কথা শুনে যখন জানতে চাই ‘ আমার টাকা পয়সার অভাব নেই, তারপরও ২টি সন্তান। আপনাদের কেন এত ছেলেমেয়ে ?’ মেয়রের এ কথা শুনে বস্তিবাসীরা তাকে বলেছেন, এমন করে তাদের কেউ পরামর্শ দেয়না।’ জন্ম নিয়ন্ত্রনের ব্যাপারে কেমন কাজ হচ্ছে মেয়র সেই প্রশ্ন তোলেন। মেয়র এ সময় পুকুর ভরাট প্রতিরোধ আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, জনসংখ্যা বাড়লে পুকুর কমতে থাকবে। তাই আগে জনসংখ্যার বিস্ফোরন ঠেকাতে হবে।
এসএমসি’র জি এম প্রোগ্রাম তসলিম উদ্দিন খানের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন বিশেষ অথিতি বিভাগীয় স্বাস্থ্য পরিচালকডাঃ মোঃ বজলুল হক এবং পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক হরিপ্রসাদ পাল। পরে জন্ম নিয়ন্ত্রনে অবদান রাখার জন্য ২০ ব্লু-স্টারকে অ্যাওয়ার্ড বিতরন করা হয়।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে