ঢাকা প্রেসক্লাবের কালো তালিকায় ৯ সাংবাদিক
২০ আষাঢ় ১৪১৯, Wednesday, July 4, 2012 || স্টাফ রিপোর্টার ||ঢাকা নিউজ।। এটিএন বাংলার আটজন ও ভোরের কাগজের একজন সাংবাদিককে কালো তালিকাভুক্ত করে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে তাদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে ক্লাবের স্থায়ী সদস্য ভানুরঞ্জন চক্রবর্তীর সদস্যপদ স্থগিত করা হয়েছে। বুধবার প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কালো তালিকাভুক্ত ৯ সাংবাদিক হচ্ছেন, এটিএন বাংলা হেড অব নিউজ জহিরুল ইসলাম মামুন (জ ই মামুন), কেরামত উল্লাহ বিপ্লব, মাহমুদুর রহমান, নাদিরা কিরণ, মানষ ঘোষ, এস এম বাবু, শওকত মিলটন, মাহফুজ রহমান মিশু, শামীম আহমেদ। এদের মধ্যে শামীম আহমেদ ভোরের কাগজের, বাকি সবাই এটিএন বাংলার।
উল্লেখ্য, গত ২৪ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত যৌথ মানববন্ধন কর্মসূচিতে হামলা চালান এটিএন বাংলার সাংবাদিকরা।
একই ঘটনায় গত ২৮ জুন ডিআরইউর কার্যনির্বাহী কমিটির সভায় ১১ জন সাংবাদিককে গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ এনে বহিষ্কার করা হয়।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।