পদ্মাসেতু আমরা নির্মাণ করবোই_প্রধানমন্ত্রী
২০ আষাঢ় ১৪১৯, Wednesday, July 4, 2012 || স্টাফ রিপোর্টার ||ঢাকা নিউজ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিশ্বব্যাংকসহ আরো যারা আছে তারাও ঋণ দেওয়া বন্ধ করলে করতে পারে। করুক। পদ্মা সেতু করার জন্য ১৬ কোটি মানুষ আছে। দেশের বাইরে ৮০ লাখ প্রবাসী বাঙালি আছে।’ তিনি বলেন, ‘পদ্মাসেতু আমরা নির্মাণ করবোই। ক্ষমতায় এসে বিশ্বমন্দার মধ্যেও অর্থনীতির প্রবৃদ্ধি করতে পেরেছি, পদ্মাসেতুও করতে পারবো।’
তিনি বলেন, ‘গতকালও বাংলাদেশ ব্যাংকের গর্ভনর, ইআরডি সচিবের সঙ্গে বৈঠক করেছি। আমি খোঁজ নিয়েছি, ব্যাংকে রির্জাভ আছে। ১/২ বিলিয়ন ডলার খরচ করার মতো ক্ষমতা আমাদের আছে।’




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।