পদ্মা সেতুতে বিনিয়োগ করতে চায় বিআইএ

,

ঢাকা নিউজ।।বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) পদ্মাসেতু নির্মাণে বিনিয়োগ করতে আগ্রহী। বৃহস্পতিবার বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন কার্যালয়েআয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান শেখ কবীর হোসেন এ আগ্রহের কথা জানান। বাংলাদেশের বেসরকারি খাতের বীমা কোম্পানিগুলো তাদের লাইফ ফান্ড থেকে পদ্মাসেতুতে এ বিনিয়োগ করতে চায়।
তিনি বলেন, বীমা কোম্পানিগুলোর কাছে ১৬ হাজার ২৯৯ কোটি টাকা লাইফ ফান্ড রয়েছে। এর ৫ হাজার কোটি টাকা সরকারি বন্ডে বিনিয়োগ করা হয়েছে। বাকি ১১ হাজার কোটি টাকা থেকে একটি উল্লেখযোগ্য অংশ আমরা পদ্মাসেতুতে বিনিয়োগ করতে চাই।
আমরা অর্থমন্ত্রীকে লিখিতভাবে পদ্মাসেতুতে অর্থায়নের কথা জানিয়েছিলাম। কিন্তু সরকারের কাছে সাড়া পাইনি বলেন তিনি।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ কবীর বলেন, জীবন বীমা কোম্পানিগুলোর পদ্মাসেতুতে অর্থায়ন করতে কোনো আইনি বাধা নেই। কোনো ঝুঁকিতেও পড়তে হবে না। আমরা সব দিক বিচার-বিশ্লেষণ এবং সরকারের সঙ্গে আলাপ-আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করতে চাই।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে