নৌপুলিশ গঠন করা হবে_ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

,

ঢাকা নিউজ।। জনগণকে নৌ দস্যুদের হাত থেকে রক্ষার জন্য সরকার নৌপুলিশ গঠনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী জেলা পরিষদ প্রশাসকের বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রাজবাড়ীর জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারী, জেলা পরিষদ প্রশাসক মুক্তিযোদ্ধা আকবর আলী মর্জী,পুলিশ সুপার মো. রেজাউল হক, উপজেলা কর্মকর্তা (ইউএনও) এরাদুল হক, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফকীর আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা মর্জী-দেলোয়ারা কলেজের অধ্যক্ষ মাহাবুব আহমেদ, পাংশা বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক ফরিদা ইয়াছমিন স্মৃতি প্রমুখ।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে