বাবুগঞ্জে নদীভাঙ্গন।। ঘর রক্ষা করতে গিয়ে তলিয়ে গেল ১১ জন, নিখোজঁ ১

,

আড়িয়াল খাঁ নদী ভাঙ্গনে মীরগঞ্জ ফেরীঘাট এলাকায় উদ্ধার অভিযান। বরিশাল নিউজ।। বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার মধ্যরাতে আড়িয়াল খাঁ নদী হঠাৎ মীরগঞ্জ ফেরীঘাট এলাকার বিস্তীর্ন এলাকা গ্রাস করেছে। এ সময় কয়েকটি বসতঘর রক্ষা কতে গিয়ে ভাঙ্গনের মুখে তলিয়ে যায় ভিটা-ঘরসহ ১১জন। রাতেই তল্লাসী চালিয়ে প্রায় অর্ধমৃত. অচেতন ১০ জনকে উদ্ধার করা সম্ভব হলেও আনোয়ার (৩৫) নামে একজনের কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা। সকালে বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরীদল আড়িয়াল খাঁ নদীর দুঘর্টনাকবলিত এলাকার আশেপাশে ব্যাপক তল্লাশী চালায়। সন্ধ্যা পর্যন্ত আনোয়ারের কোন খোজঁ পাওয়া যায়নি।
বাবুগঞ্জের বোয়ালিয়া গ্রামটি নদীভাঙ্গনের হুমকির মুখেই ছিল। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে হঠাৎ মীরগঞ্জ ফেরীঘাট এলাকায় বিরাট ফাটল দেখা দেয়। বাড়ীর বাসিন্দারা ফাটল দেখে চিৎকার শুরু করলে কাছের মসজিদে শবে বরাতের ইবাদতরত মুসল্লীরা সেখানে ছুটে যান। উদ্ধারকারীদের একদল দ্রুত বাড়ীর নারী ও শিশুদের সেখান থেকে সরিয়ে নেন। অন্য ১টি দল বসতঘর ভেঙ্গে সরিয়ে নেয়ার সময় ৩টি ঘরসহ ভাঙ্গনের মুখে তলিয়ে যায়।
নদী কিছুটা শান্ত হলে তলিয়ে যাওয়া লোকজনের খোজেঁ নামেন স্থানীয়রা। ১০ জনকে ভাসমান আবস্থায় উদ্ধার করা হয়। এরা হলেন, আলতাফ(৫০), আলাউদ্দিন ঘরামি (৬০), ইউসুফ হাওলাদার(৩৮),জালার ব্যাপারী(৫৫),হারনি দফাদার(৫৫), সোনামিয়া(১৭), রুবেল ঘরামি (৩০), মিলন হাওলাদার(৩৫) এবং জিয়াউল (২০)। আলতাফ এবং সোনা মিয়াকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকেলে চিকিৎসাধীন আলতাফের জ্ঞান ফিরেছে।
সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, উপজেলা চেয়ারম্যান সুলতান আহমেদ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম মোর্শেদা আক্তার এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এলাকাবাসী জানায়, সারা রাত চেস্টা করে ভাঙ্গনের মুখ থেকে কয়েকটি ঘর সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। ভাঙ্গন অব্যাহত থাকলে যে কোন সময় মীরগঞ্জ ফেরীঘাট এবং বাজার তলিয়ে যাবে আশংকা করছেন তারা।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে