বরিশালে বৃক্ষমেলা শুরু

,

বরিশাল নিউজ।।বরিশালে পক্ষকালব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে শনিবার থেকে। বরিশাল জিলা স্কুল প্রাঙ্গনে সন্ধ্যায় বৃক্ষমেলার উদ্বোধন করেন প্রধান অথিতি বরিশাল-১ আসনের সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস । বিশেষ অথিতি ছিলেন বিভাগীয় কমিশনার নূরুল আমিন,ডিআইজি ডা: আব্দুর রহিম, পুলিশ কমিশনার মোঃ শামসুদ্দিন, কোস্টাল সার্কেলের বন সংরক্ষক দেওয়ান জাফরুল হাসান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আরিফ উর রহমান।
এর আগে অশ্বিনীকুমার হল চত্বর থেকে বণার্ঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। এবারের মেলায় ফলদ, বনজ এবং ঔষধি গাছের ৬০ টি স্টল বসেছে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে