পবিপ্রবি’র যুগপূর্তি উৎসব আজ

,

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়পবিপ্রবি নিউজ।। আজ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যুগপূর্তি উৎসব। ব্যাপক কর্মসূচির আয়োজন করা হয়েছে উৎসবকে ঘিরে। রোববার সকাল সাড়ে ১০ টায় ফেষ্টুন ও শান্তির প্রতীক পায়রা আকাশে উড়িয়ে ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিঞা, উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন, পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক খান মোশারফ হোসেন ও বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য হারুন-অর-রশীদ হাওলাদার যুগপূর্তি উৎসব অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্ধোধন করবেন। সকাল ১০টা ৪০মি. টায় ক্যাম্পাস পরিবারের সকল শিক্ষক-কর্মকর্তা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। সকাল ১১টায় কেন্দ্রীয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে আলোচনাসভা।
যুগপূতি উৎসব করতে কৃষি অনুষদের ডিন আ.ক.ম. মোস-ফা জামানকে আহবায়ক এবং সাবেক সাংসদ পবিপ্রবি’র উপ-রেজিস্ট্রার মুহম্মদ শহিদুল্লাহকে সদস্য-সচিব করে ১০১ সদস্যবিশিষ্ট উদযাপন কমিটি গঠন করা হয়।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে