বর্ণাঢ্য আয়োজনে পবিপ্রবি’র যুগপূর্তি উৎসব পালন

,

পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে পালিত হল ১১তম বিশ্ববিদ্যালয় দিবস। পটুয়াখালী নিউজ।।মানসম্পন্ন প্রযুক্তিসমৃদ্ব উচ্চশিক্ষাই হোক দিন বদলের হাতিয়ার’ শ্লোগানকে ধারন করে বর্ণিল আলোকসজ্জা, শোভাযাত্রা, কেক কাটা সহ নানা আয়োজনে  পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে পালিত হল ১১তম বিশ্ববিদ্যালয় দিবস। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে শিক্ষার্থীরা বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে একাডেমিক ভবন প্রাঙ্গনে জমায়েত হয়। সকাল সাড়ে ১০ টায় ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিঞা ও বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন, পটুয়াখালী জেলা পরিষদ প্রশাসক খান মোশারফ হোসেন ও রিজেন্ট বোর্ড সদস্য হারুন-অর-রশীদ হাওলাদার ক্যাম্পাসের নিজস্ব এবং জাতীয় পতাকা উত্তোলন ও আকাশে পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবের উদ্বোধন করেন। পরে একাডেমিক ভবনের সম্মুখে কেক কাটা হয়। এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন প্রফেসর আ ক ম মোস্তফা জামানসহ বিভিন্ন অনুষদের ডিন, রেজিষ্ট্রার মোঃ নওয়াব আলী, ডেপুটি রেজিস্ট্রার মুহম্মদ শহিদুল্লাহ, জনসংযোগ বিভাগের সেকশন অফিসার মুহাম্মদ ইমাদুল হকসহ বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ছাত্র নেতৃবৃন্দ ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে সমগ্র ক্যাম্পাসে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মোঃ শাহজাহান মিঞা।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে