প্রধানমন্ত্রীকে এমকে আনোয়ার ‘কথা না বলে কাজ শুরু করুন’

,

ঢাকা নিউজ।। নিজেদের সম্পদে পদ্মাসেতু করার প্রধানমন্ত্রীর ঘোষনার জবাবে বিএনপি নেতা এম কে আনোয়ার বলেছেন, নিজেদের সম্পদে পদ্মাসেতু করতে পারলে ভালো। এক্ষেত্রে তাদের আপত্তি নেই। তবে বিদেশ থেকে চড়া সুদে বাণিজ্যিক ঋণ আনার চুক্তি করা হলে ক্ষমতায় গিয়ে তা বাতিল করা হবে বলেও হুঁশিয়ার করেন দলের স্থায়ী কমিটির এই সদস্য।
রোববার বিকালে এক অনুষ্ঠানে এম কে আনোয়ার প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ‘তাহলে আর কথা না বলে কাজ শুরু করুন।’
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সদ্য কারামুক্ত বিএনপি স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন ও সাবেক সাংসদ দেওয়ান মো. সালাহউদ্দিন বাবুকে সংবর্ধনা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করে দেশনেত্রী পরিষদ।
এতে সংগঠনের সভাপতি টি এইচ খান খসরু সভাপতিত্ব করেন।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে