ভোলায় ছাত্র-শ্রমিক সংঘর্ষ, নিহত ১

,

ভোলা নিউজ।। ভোলায় রোববার কলেজ ছাত্রদের সঙ্গে সংঘর্ষে মোমিন নামে এক বাস শ্রমিক নিহত হয়েছেন।
এ ঘটনায় পুলিশসহ প্রায় অর্ধশত আহত হন। কয়েকটি গাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বিকেল থেকে জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আহতদের মধ্যে ২৫ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোলা সরকারি কলেজের ছাত্ররা জানান, সকালে লালমোহন থেকে ভোলা সরকারি কলেজের কয়েকজন ছাত্র তালুকদার এক্সপ্রেস’র একটি বাসে ওঠেন।তারা প্রতিদিনের মতো অর্ধেক ভাড়া দিতে চাইলে চালকের সহকারীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাস শ্রমিকরা ছাত্রদের মারধর করে। এ খবর পেয়ে ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে উঠলে সংঘর্ষ শুরু হয়। শহরের যোগীর ঘোল, বাসস্ট্যান্ড, কলেজ হোস্টেল, কলেজ ক্যাম্পাস এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়।
ভোলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শরীফ আহমেদ বলেন, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মোমিনের বাড়ি ভোলার লালমোহন উপজেলার চরলক্ষ্মী গ্রামে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে