বিশ্বব্যাংকের সামনে আওয়ামী লীগের বিক্ষোভ বুধবার
২৫ আষাঢ় ১৪১৯, Monday, July 9, 2012 || স্টাফ রিপোর্টার ||
নিউইয়র্ক নিউজ।। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ বিশ্বব্যাংকের সদর দফতরের সামনে পদ্মাসেতু থেকে অর্থায়ন প্রত্যাহারের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।
সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান মিডিয়াকে জানান, বুধবার (১১ জুলাই) বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতিও সংগ্রহ করা হয়েছে।
ড. সিদ্দিক বলেন, আওয়ামী পরিবারের সদস্য ছাড়াও এ কর্মসূচিতে অংশ নেবেন সর্বস্তরের প্রবাসীরা। দেশ প্রেমিক পেশাজীবীরাও অংশ গ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন। এ কর্মসূচির সমর্থনে নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, কানেকটিকাট, বস্টন, মিশিগানে ব্যাপক গণসংযোগ শুরু করেছে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আ’লীগ।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।