ভোলা-চরফ্যাশন সড়কসহ অভ্যন্তরীণ ৮ রুটে বাস ধর্মঘট চলছে

,

ভোলা নিউজ।। ভোলায় শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে ভোলা-চরফ্যাশন সড়কসহ অভ্যন্তরীণ ৮ রুটে সোমবার থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু হয়েছে।এরফলে সোমবার সকাল থেকে দূরপাল্লার কোনো বাস ভোলা থেকে ছেড়ে যায়নি।
শ্রমিকরা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে অবস্থান করছেন। অন্যদিকে বিক্ষুদ্ধ ছাত্ররা কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়ে রয়েছেন। ফলে, আবার যে কোনো সময় সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
নিহত শ্রমিক মমিনের হত্যার বিচার না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে বলে বাস-মালিক সমিতির নেতারা জানিয়েছেন।
শ্রমিকরা সকালে টায়ার জ্বালিয়ে, রাস্তায় গাছ ফেলে ও বাস দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদশন করেন।
এদিকে, ছাত্রদের মারধর, কলেজ ক্যাম্পাস ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ছাত্ররা বিক্ষোভ করছেন।
উল্লেখ্য, রোববার দুপুরে বাসে হাফ ভাড়াকে কেন্দ্র করে ভোলা সরকারি কলেজের ছাত্রদের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় এক শ্রমিক মারা যান ।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে