ফেব্রুয়ারিতে পদ্মা সেতুর কাজ শুরুর নির্দেশ
২৫ আষাঢ় ১৪১৯, Monday, July 9, 2012 || স্টাফ রিপোর্টার ||
ঢাকা নিউজ।। আগামী বছর ফেব্রুয়ারি মাসে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার মন্ত্রী পরিষদের বৈঠকে নিজস্ব অর্থায়নে পদ্মসেতু নির্মাণের সিদ্ধান্ত নেয়ার পর প্রধানমন্ত্রী এ নির্দেশ দিয়েছেন।
সুত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব আনুষ্ঠানিকতা ও প্রস্তুতি শেষ করে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করতে করতে আগামী বছর ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময় লাগতে পারে।
তবে ফেব্রুয়ারিতেই যেনো কাজ শুরু হয়। ফেব্রুয়ারিতেই কাজ শুরু করতে হবে, এমন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
সুত্র আরো জানায়, এসময় প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমাদের পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। আমদানি করতে হবে না। যেহেতু খাদ্য আমদানি করতে হবে না তাই পদ্মা সেতু নির্মাণে বৈদেশিক মুদ্রার কোনো সমস্যা হবে না।’
০০ বাংলা নিউজের সৌজন্যে ০০ সম্পাদনা বরিশাল নিউজ।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।