দ্বিতীয় সর্ব নিম্ন দরদাতা হেলক্রোক প্রধানমন্ত্রীর পছন্দ

,

ঢাকা নিউজ।। পদ্মা সেতু নির্মাণের কাজ আন্তর্জাতিক নির্মাণ প্রতিষ্ঠান হেলক্রোকে দেওয়ার কথা প্রধানমন্ত্রী বৈঠকে জানিয়েছেন বলে সুত্র জানায়।
যুক্তরাজ্যভিত্তিক এই নির্মাণ প্রতিষ্ঠানটি পদ্মা সেতু নির্মাণে দ্বিতীয় সর্ব নিম্ন দরদাতা প্রতিষ্ঠান। তাছাড়া বঙ্গবন্ধু সেতু(যমুনা সেতু) ও ভৈরব সেতু নির্মাণে এই প্রতিষ্ঠানটি তত্ত্বাবধায়কের কাজ করেছিলো।
গত ৩০ জুন বিশ্বব্যাংক পদ্মা সেতু নির্মাণের অর্থায়ন বাতিল করার পর সরকার নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের এই সিদ্ধান্ত নেয়।
বৈঠকে বিশ্বব্যাংকের তিনটি চিঠির প্রসঙ্গ ওঠে । অর্থমন্ত্রী প্রসঙ্গটি তুললে প্রধানমন্ত্রী এ সময় বলেন, ‘ চিঠিতে বিশ্বব্যাংক যে তিনটি চীনা কোম্পানিকে পদ্মা সেতুর কাজ দেয়ার সুপারিশ করে। এই তিনটি এক ধরণের ধাপ্পাবাজ কোম্পানি।’
০০ বাংলা নিউজের সৌজন্যে ০০ সম্পাদনা বরিশাল নিউজ।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে