পদ্মা সেতু; প্রবাসী বাঙ্গালীদের নিয়ে প্রচারনা চালাবে নর্থ আমেরিকা আ’লীগ
২৬ আষাঢ় ১৪১৯, Tuesday, July 10, 2012 || স্টাফ রিপোর্টার ||
ভিত্তিহীন অজুহাতে বিশ্ব ব্যাংকের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ প্রকল্প বাতিলে নর্থ আমেরিকা আওয়ামী লীগের উদ্যোগে গত সোমবার নিউইয়র্কের জ্যাক্সন হাইটসের টক অব দা টাউন রেষ্টুরেন্টে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।সাংবাদিক সম্মেলনে এ বিষয়ের উপর বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি ড. প্রদীপ রঞ্জন কর এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা।সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মাঝে উপসি’ত ছিলেন উপদেষ্টা রতন বড়-য়া ও সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, সহ-সভাপতি শরীফ সাহাবদ্দিন, যুগ্ম সম্পাদক বিলকিস মোলৱা, দপ্তর সম্পাদক সাইদুর রহমান বেনু, জন-সংযোগ সম্পাদক আব্দুল খালেক ও অন্যতম সদস্য মোঃ টি মোলৱা। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে নর্থ আমেরিকা আওয়ামী লীগের সভাপতি ড. প্রদীপ রঞ্জন কর বিশ্ব ব্যাংক কর্তৃক পদ্মা সেতু বাতিলে নিন্দা ও ৰোভ প্রকাশ করেন। তিনি বলেন, দেশীয় অর্থায়নে পদ্মা সেতু নির্মানে প্রধানমন্ত্রীর ঘোষনাকে আমরা স্বাগত জানাই। তিনি আরো বলেন, দেশীয় অর্থায়নে প্রধানমন্ত্রীর ঘোষিত পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে ৮০ লৰ প্রবাসী বাঙ্গালী অতিরিক্ত রেমিটেন্স পাঠিয়ে ও বন্ড ক্রয় করে প্রকল্পে সহায়তা দান করবে। নর্থ আমেরিকা আওয়ামী লীগ এ বিষয়ে জনমত গঠনে উত্তর আমেরিকা সহ বিশ্বব্যাপী সমন্বিত কর্মসূচী গ্রহন করার কথা উলেৱখ করেন।বহিঃ বিশ্বে বাংলাদেশ ও বাংলাদেশ সরকারের সুনাম ও অর্জন নষ্ট করার যে দেশী ও বিদেশী ষড়যন্ত্র শুর্ব হয়েছে তা রোধে নর্থ আমেরিকা আওয়ামী লীগ প্রবাসী সকল বাঙ্গালীদের নিয়ে প্রচারাভিযান পরিচালনা করবে। এ ছাড়া বিদেশে বাংলাদেশের দুতাবাসগুলিকে এ কাজে আরো সক্রিয় ও জোড়ালো ভূমিকা পালনের উপর জোড় দেন।হাকিকুল ইসলাম খোকন।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।