ডাল খান প্রতিদিন

,

গোটা ভারতবর্ষের নিত্যদিনের খাবারে ডাল-ভাত বা ডাল-রুটি থাকবেই। এ অঞ্চলে ভাত-ডালকে প্রধান খাদ্য হিসেবেই ধরা যায়। প্রায়ই লক্ষ্য করা যায়, শিশুদের প্রতিদিনের খাবারে এক বাটি ডাল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। সেভাবে কেউ খেতে না চাইলে ভিন্নভাবেও খেতে নির্দেশ দেন। মোট কথা ডাল আপনাকে খেতেই হবে। বাড়ন্ত দেহের জন্য ও শরীরে প্রোটিনের অভাব পূরণ করতে ডাল খুবই উপকারী।
ডাল বলতে শুধু মসুর, কলাই, মুগ বা অরহরের ডাল নয়, মটরশুঁটি, ছোলা, শিম বিচি সবই এর অন্তর্ভুক্ত। গোটা ভারতে ডাল খাওয়ার যে কত রকমারি পদ্ধতি রয়েছে তা বলাই বাহুল্য। ডাল দিয়ে খিচুড়ি, ডাল দিয়ে মাছ, ডাল-শাক, ডালের পাতুরি, ডালের বড়ি, বরফি, পোলাউ, ডাল-মাংস কত কিই না রান্না হয়। আর এ ডাল যখন দেহে প্রবেশ করে তখন মানবদেহ অন্যরকম সজীবতা অনুভব করে।
প্রথমত ডালে ফ্যাট একেবারে নেই বললেই চলে, তাই ওজন কমাতে আগ্রহীরা ডাল খেতে পারেন। অধিক মাত্রায় ফাইবার রয়েছে যা হজমে সহায়তা করে। ডালে একেবারেই কোলেস্টেরল নেই। শর্করা বাড়ায় না বললেই চলে। উচ্চমাত্রার ভেজিটেবল প্রোটিন রয়েছে। খাদ্যমানে ভরপুর। ডায়াবেটিস, হৃদরোগ নিয়ন্ত্রণে রাখতে ডালের বিকল্প নেই বললেই চলে।তাহলে ? প্রতিদিনের খাবারের তালিকায় ডাল আবশ্যক করে ফেলাটাই শ্রেয়।
খবর টাইমস অব ইন্ডিয়া।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে