বরিশালে আরেক পুলিশ কনেস্টেবল নিখোঁজ

,

বরিশাল আদালতের এক কনেস্টেবল নিখোঁজ হবার পর এবার বরিশালের ডিআইজির গাড়ীর চালক বুধবার থেকে নিখোঁজ রয়েছে। শনিবার বিকেলে নিখোঁজ শামীম আকনের ভাই মো. আল আমিন কোতয়ালি মডেল থানায় এ ঘটনায় ডায়েরি করেছেন । আল আমিনও পুলিশ কনেস্টেবল। শামীম বুধবার ১০ দিনের ছুটি নিয়ে তার বাসায় আসেন। এরপর বৃহস্পতিবার সকাল ৬টায় বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। শামীমকে ২৪ ঘন্টার মধ্যে কর্মস্থলে যোগ দেওয়ার জন্য ১৩ জুলাই নোটিশ দেওয়া হলেও সে কর্মস্থলে যোগ দেয়নি। তাকে গ্রামের বাড়ী পটুয়াখালীতেও পাওয়া যায়নি।
আদালত পুলিশ খোকন চন্দ্র বৃহস্পতিবার থেকে নিখোঁজ রয়েছে।
তাদের দুজনেরই মোবাইল ফোন বন্ধ রয়েছে।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি মো. শাহেদুজ্জামান জানান, এ ঘটনায় দুটি সাধারণ ডাইরি হয়েছে। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
তিনি আরও জানান, এঘটনায় দেশের প্রতিটি থানায় ম্যাসেজ পাঠানো হয়েছে।



পাঠকের মন্তব্য

পাঠকের মন্তব্যঃ

  1. UH.IBRAHIM  বলেছেন:

    পুলিশ যদি নিখোজ হয় এবং তা আবার খুজে পাওয়া না যায় তাহলে সাধারন পাবলিকের নিরাপততা কে দেবে?

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে