বিএনপি আমলে ৭ প্রকল্পে ঋণ বাতিল করেছিল বিশ্বব্যাংক_নৌমন্ত্রী

,

পদ্মা সেতুতে অর্থায়ন বাতিল নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘চারদলীয় জোট সরকারের সময় বিশ্ব ব্যাংক সাতটি প্রকল্পের ঋণ বাতিল করেছিল। এরপর ২০০৫ সাল থেকে বিশ্ব ব্যাংক বাংলাদেশকে আর এক টাকাও ঋণ দেয়নি।’
শনিবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে মেরিন ফিশারিজ একাডেমির প্রাক্তন ক্যাডেটদের এক অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।
শাজাহান খান বলেন, ‘বাংলার মানুষ কখনো কারো কাছে মাথা নত করেনি। কারো কাছে নাথা নত না করেই দেশ সমুদ্র বিজয় করেছে। দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণ করা হবে।’
বিশ্ব ব্যাংকের অভিযোগ শুরু থেকে প্রত্যাখ্যান করে আসা সরকার ঋণচুক্তি বাতিলের পর দেশের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দিয়েছে।

নৌমন্ত্রী বলেন, ‘বিশ্ব ব্যাংকের সিদ্ধান্ত জাতিকে আহত করেছে।’
মেরিন ফিশারিজ একাডেমি এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌ পরিবহন সচিব মো. আব্দুল মান্নান হাওলাদার।
সংগঠনের সভাপতি কাজী মো. ফকরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ডেন্ট সাজিদ হোসেন, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জসিম উদ্দিন হেলালী।
০০ সৌজন্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে