লুকিয়ে থাকা যুদ্ধাপরাধীদের খুঁজে বের করে বিচার করা হবে_স্বরাষ্ট্রমন্ত্রী

,

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন,’বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২১ আগস্টের বোমা হামলা, ১০ ট্রাক অস্ত্র মামলা, কিবরিয়া হত্যাকাণ্ডের বিচার ও যুদ্ধপরাধীদের বিচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একইসঙ্গে বাংলার বিভিন্ন প্রান্তে লুকিয়ে থাকা যুদ্ধাপরাধীদের খুঁজে বের করে বিচার করা হবে।’ মুক্তিযোদ্ধাদের রক্তে রঞ্জিত লাল-সবুজের পতাকা যেন রাজাকারদের গাড়িতে উড়তে না পারে, সেজন্য ঐক্যবদ্ধভাবে সবাইকে সতর্ক হয়ে কাজ করার আহবান জানানতিনি। সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করে মহাজোটকে এগিয়ে নেয়ার কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি শনিবার দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার নবগঠিত দক্ষিণ আইচা থানার কার্যক্রম উদ্বোধনকালে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভোলার জলদস্যুতার সমস্যার কথা উল্লেখ করে সাহারা খাতুন বলেন, ভোলার উপকূলের অধিকাংশ মানুষ নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এ দুটি নতুন থানা সহায়ক ভূমিকা পালন করবে। খুব সহজেই আইনি সহায়তা পাবে সাধারণ মানুষ।
ভোলার পুলিশ সুপার বশির আহমদের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, অতিরিক্ত আইজিপি একেএম শহিদুল হক, জেলা প্রশাসক খোন্দকার মোস্তাজির রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি ফজুলল কাদের মজনু, চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম ভিপি প্রমুখ।
স্বরাষ্ট্রমন্ত্রী বিকেলে নব গঠিত অপর থানা শশীভূষণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন।
এ ২টি থানা নিয়ে চরফ্যাশন উপজেলায় মোট ৩টি থানা এবং জেলায় মোট ৯টি থানা হলো।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে