মেঘনা থেকে ৩ দস্যু গ্রেফতার

,

ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীর বাসনভাঙ্গার চর এলাকা থেকে অস্ত্রসহ ৩ দস্যুকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি দা ও ২টি ছুরি উদ্ধার করা হয়। সোমবার ভোর ৪টার দিকে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হল, জেলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের মানিক (৩০), একই এলাকার মনজু (৩২) ও ইলিয়াস (৩০)।
তজুমদ্দিন থানার ওসি মো. মাহাবুবুর রহমান জানান, পুলিশের একটি দল মেঘনায় নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় মেঘনার বাসনভাঙ্গার চর এলাকায় ১০/১২ জনের একটি ডাকাতদল জেলেদের নৌকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
টহল পুলিশ দস্যুদের দেখে ধাওয়া করলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ৩ দস্যুকে গ্রেফতার করতে সক্ষম হয়। বাকিরা পালিয়ে যায়।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে