মেহেন্দীগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

,

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় সোমবার পানিতে ডুবে আসিফ (৬) ও আশিক (৭) নামে ২ ভাইয়ের মৃত্যু হয়েছে। উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের কেউটিয়া চর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তারা গ্রামের মৎস্যজীবী মো. আলাউদ্দিন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে দুই ভাই আসিফ ও আশিক বাড়ির পাশে খালের ওপর বাঁশের সাঁকো পার হওয়ার সময় নিচে পড়ে গিয়ে পানিতে তলিয়ে যায়।
পরে ওই খাল থেকে দু’ভাইয়ের লাশ উদ্ধার করা হয়।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে