প্রধানমন্ত্রীকে ফোন করতে নতুন নম্বর

,

সাধারণ নাগরিকদের বক্তব্য সরাসরি শুনতে আরো একটি মোবাইল ফোনের সংযোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এখন থেকে টেলিটকের +৮৮ ০১৫৫৫৮৮৮৫৫৫ নম্বরে ফোন করেও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারবেন যে কেউ।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল বলেন,’আগের দুটি মোবাইল ফোনের পাশাপাশি এই নম্বরটিও প্রধানমন্ত্রী ব্যবহার করবেন।’
গত ৪ জুলাই সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তার দুটি মোবাইল ফোন নম্বর (+৮৮ ০১৭১১৫২০০০০ এবং +৮৮ ০১৮১৯২৬০৩৭১) এবং ই-মেইল ঠিকানা (sheikhhasina@hotmail.com) জনগণের উদ্দেশ্যে প্রকাশ করেন। তার পরিবারের সদস্যদের নাম ভাঙিয়ে কেউ ‘অবৈধ সুযোগ’ নিতে চাইলে তা সরাসরি জানানোরও অনুরোধ করেন শেখ হাসিনা।
এরপর স্কুলছাত্র থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফোন করে প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন সমস্যার কথা বলছেন এবং উৎসাহ দিচ্ছেন বলে শাকিল জানান।
তিনি বলেন, সম্প্রতি নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত ঘোষণার পরও প্রধানমন্ত্রী টেলিফোনে ব্যাপক সাড়া পেয়েছেন।
সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকের পর প্রধানমন্ত্রীর সঙ্গে ডেমরার কয়েকজন কর্মজীবী নারীর ফোনালাপ হয়। তাদের যাতায়াত সমস্যার কথা শুনে তাৎক্ষণিকভাবে ডেমরায় নারীদের জন্য একটি বাস সার্ভিস চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে