বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার ৬৬ দশমিক ৯৮ ভাগ

,

বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসিতে এ বছর পাশের হার ৬৬ দশমিক ৯৮ ভাগ । এরমধ্যে বিজ্ঞান ও গারসর্’্য অর্থনীতি বিভাগে ৭৩.৮২ ভাগ,মানবিকে ৫৭.৬৮ এবং বানিজ্যে ৭৯.৬৪ ভাগ পাশ করেছে ।
পয়েন্ট তালিকায় ৯০ পেয়ে ক্যাডেট কলেজ প্রথম ( ৪৫ জিপিএ), অমৃতলাল দে ৭৫.৭৪ পেয়ে ২য় (৩০৪ জিপিএ) এবং সৈয়দ হাতেম আলী কলেজ ৬৬.৭৩ পেয়ে ৩য় অবস’ানে আছে ( ১১০ জিপিএ)।
এবছর শিক্ষা বোর্ডে শিক্ষার্থী ছিল ৪২,৭১০ জন। এরমধ্যে ৪২,০১৯ জন পরীক্ষায় অংশ নেয়। পাশ করেছে ২৮,১৪৪ জন। জিপিএ ৫ পেয়েছে ১,৮৯৫ জন জন।

জিপিএ সহ মেয়েরা এগিয়ে

বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হারে ৩ বিভাগে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে আছে । বিজ্ঞানে ছেলেদের পাশের হার ৭৩.৬৬ ,মেয়েদের পাশের হার ৭৪.০৪ । মানবিকে ছেলেদের পাশের হার ৫৫.৩১ এবং মেয়েদের পাশের হার ৫৯.৩২ এবং । বানিজ্যে ছেলেদের পাশের হার ৭৭.৬৪ ভাগ এবং মেয়েদের পাশের হার ৮৩.২২ ভাগ ।
জিপিএ ৫ এর ক্ষেত্রেও এগিয়ে আছে মেয়েরা। ৩ বিভাগ মিলে ছেলেরা পেয়েছে ৮৯৩ টি জিপিএ এবং মেয়েরা পেয়েছে ১০০২টি জিপিএ।

সেরা ২০
বরিশাল শিক্ষা বোর্ডের সেরা ২০ কলেজের মধ্যে বরিশাল জেলার ১১টি, পটুয়াখালী এবং পিরোজপুর জেলা ৩ টি করে এবং বরগুনা ১টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ঝালকাঠী জেলা সেরাদের তালিকায় নেই।
সেরা প্রতিষ্ঠানের নামসহ ফলোআপ পাঠানো হচ্ছে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে