বৃক্ষমেলায় ৫৩ লক্ষাধিক টাকার গাছ বিক্রি
৭ শ্রাবণ ১৪১৯, Sunday, July 22, 2012 || স্টাফ রিপোর্টার ||বরিশালে এবারের বৃক্ষমেলায় ৫৩ লক্ষাধিক টাকায় গাছের চারা বিক্রি হয়েছে। শনিবার ছিল মেলার শেষ দিন।
মেলার আসা গ্রিন গার্ডেন নার্সারির মালিক আবুল কালাম আজাদ জানান, তাদের স্টলে ৩৩ হাজার ২৯৬টি গাছের চারা বিক্রি হয়। তা থেকে আয় হয়েছে ১০ লাখ ৫৬ হাজার ৭০০ টাকা।এ স্টলটি মেলায় প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থান পেয়েছে ক্যাকটালভ্যালি ও তৃতীয় নেছারাবাদ গার্ডেন। এ ছাড়া চারার সংখ্যা, প্রজাতির বৈচিত্র্যতা ও বিক্রির ভিত্তিতে ২৫টি স্টল মালিককে ক্রেস্ট প্রদান করা হয়েছে। স্টল মালিকরা জানান, গত বছরের তুলনায় এবার বেশি গাছের চারা বিক্রি হয়েছে। গত ৭ জুলাই থেকে বরিশাল জেলা স্কুল মাঠে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়। মেলায় স্টলের সংখ্যা ছিল ৫০টি।



মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।