পরিবারের সিদ্ধান্তেই হুমায়ূন আহমেদকে দাফন_নানক
৮ শ্রাবণ ১৪১৯, Monday, July 23, 2012 || বরিশাল নিউজ ডেস্ক ||সরকারের এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক বলেছেন, হুমায়ূন আহমেদকে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী দাফন করা হবে ।
সোমবার সকালে শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণকালে তিনি এ কথা জানান।
নানক বলেন, রাষ্ট্র ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে কাজী নজরুল ইসলামের মাজারের পাশে, মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থান বা বনানী কবরস্থানে দাফনের ব্যবস্থা করে রেখেছে। পরিবার সিদ্ধান্ত নিয়ে জানানোর পর রাষ্ট্রীয় উদ্যোগে তাকে দাফনের ব্যবস্থা করা হবে।
এ সময় হুমায়ূন আহমেদের ছোট ভাই ড. জাফর ইকবাল জানান, লাশ দাফনের ব্যাপারে এখনও তারা সিদ্ধান্ত নেননি।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।