মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন আবুল হোসেন

,

মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন  সৈয়দ আবুল হোসেন  । তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী সৈয়দ আবুল হোসেন সোমবার পদত্যাগপত্র দেন বলে জানা গেছে।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে ছিলেন না তিনি। সকালে নিজের বাসা থেকে তিনি পতাকাবিহীন গাড়ি নিয়েই বের হন বলে মন্ত্রীর বাড়িতে কর্তব্যরত পুলিশ কনস্টেবল হাসান জানিয়েছেন।

এদিন মন্ত্রিসভার বৈঠকে ছিলেন না বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী আবুল হোসেন। সকালে নিজের বাসা থেকে তিনি পতাকাবিহীন গাড়ি নিয়েই বের হন বলে মন্ত্রীর বাড়িতে কর্তব্যরত পুলিশ কনস্টেবল হাসান জানিয়েছেন।

সরকারের সূত্র বলেছে, পদ্মা প্রকল্প নিয়ে দুর্নীতির তদন্ত চলাকালে দায়িত্বপূর্ণ পদে না থাকার ইচ্ছা থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন আবুল হোসেন।

সৌজন্যে ০০ বিডি নিউজ ২৪ ডটকম

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশনও তদন্ত করছে। এই তদন্তে ইতোপূর্বে আবুল হোসেনকেও জিজ্ঞাসাবাদ করা হয়।

গত সেপ্টেম্বর পদ্মা প্রকল্পে বিশ্ব ব্যাংক অভিযোগ তোলার পর থেকে দুর্নীতির অভিযোগ নাকচ করে আসছেন তখনকার যোগাযোগমন্ত্রী আবুল হোসেন।
বিশ্ব ব্যাংকের অভিযোগের মধ্যেই ডিসেম্বরে যোগাযোগ মন্ত্রণালয় থেকে আবুল হোসেনকে সরিয়ে দেওয়া হয়। তাকে দেওয়া হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা দুপুরে সাংবাদিকদের বলেন, তার বিভাগে তখন পর্যন্ত কোনো পদত্যাগপত্র পৌঁছেনি।
মন্ত্রিসভা বৈঠকে উপস্থিত হতে না পারলে আগে থেকেই মন্ত্রিপরিষদ বিভাগকে জানাতে হয়। মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, অনুপস্থিতির বিষয়ে আবুল হোসেন তাদের কিছু জানাননি।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে